Monday, February 13, 2012

আজি বসন্ত জাগ্রত দ্বারে

আজি বসন্ত জাগ্রত দ্বারে


Photo Credit: Tabshir Bhaia
Edit: Mina
আজি বসন্ত জাগ্রত দ্বারে
তব অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে
কোরো না বিড়ম্বিত তারে
আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,
আজি ভুলিয়ো আপন পর ভুলিয়ো,
এই সঙ্গীতমুখরিত গগনে
তব গন্ধ তরঙ্গিয়া তুলিয়ো
এই বাহির-ভুবনে দিশা হারায়ে
দিয়ো ছড়ায়ে মাধুরী ভারে ভারে
একি নিবিড় বেদনা বনমাঝে
আজি পল্লবে পল্লবে বাজে-
দূরে গগনে কাহার পথ চাহিয়া
আজি ব্যাকুল বসুন্ধরা সাজে
মোর পরানে দখিনবায়ু লাগিছে,
কারে দ্বারে দ্বারে কর হানি মাগিছে
এই সৌরভবিহ্বল রজনী
কার চরণে ধরণীতলে জাগিছে
ওহে সুন্দর, বল্লভ, কান্ত,
তব গম্ভীর আহ্বান কারে

===========================
বসন্তের রঙ সবার মাঝে ছড়িয়ে যাক

Wednesday, October 19, 2011

কেমন আছেন সবাই?



ছবি:নেট থেকে...

সব বন্ধুদের নীল দিগন্ত শরৎ এর ধব ধবে সাদা কাশবনের শুভেচ্ছা...

অনেকদিন পর ব্লগে পোস্ট করতে এলাম। কেমন আছেন সবাই? খুবি দুঃখিত আমি অনেকের কমেন্টের উত্তর দিতে পারিনি। অনেক দূরে ছিলাম সব কিছু থেকে। এখন থেকে চেষ্টা করব নিয়মিত ব্লগিন করার। খুব মিস করেছি আপনাদের এবং আমার এই সুন্দর ব্লগটিকে। হাত নিসপিস করত লেখার জন্য। নিজের ডায়রিতে লিখেছি ঠিকি, কিন্তু কখন সময় করে ব্লগে পোস্ট করা হয়নি অলসতার কারনে। 

আপনারা সবাই ভালো আছেন ?