She is Super Duper Flexible...OMG!!
Thursday, April 09, 2009
Monday, March 16, 2009
গায়ে হলুদ...
দেখতে দেখতে আমার বিয়ের সময় চলে এল। গতকাল, মার্চ পনের তারিখ ছিল আমার হলুদ। তবে এইটাকে নাকি হলুদ বলেনা চিটাং ভাষায় বলে "তেলাই"। বিয়ের অনুষ্টান না হওয়ার আগে যে হলুদ দেয়া হয় সেটা শুধু হলুদ এর রাত হয়। আমার মেহেদী রাত হওয়ার কথা ছিল পরে। কিন্তু কাজ থেকে আমাকে "লেইড অফ" করে দিচ্ছে। হাসি পাচ্ছে তাও আমার বিয়ের দিনে। সেই জন্য এখন বন্ধ রাখলাম মেহেদীর অনুষ্টান। আগদ এর পর অনুষ্ঠান এর জন্য অপেক্ষাতে রাখলাম সবাইকে। তবে আশা করছি খুব তাড়াতাড়ি আমার একটা কাজ হয়ে যাবে। যদিও জানি খুবি কঠিন। এখন শুভ চিন্তাই আছি। বাকি দেখি কি হয়।
Friday, March 13, 2009
Boy Singing Beautiful Song ('Tell Me Why').
In my dreams children sing
A song of love for every boy and girl
The sky is blue the fields are green
And laughter is the language of the world
Then I wake and all I see is a world full of people in need
Tell me why, does it have to be like this
Tell me why, is there something I have missed
Tell me why, I don't understand
When somebody needs somebody
We don't give a helping hand
Tell me why
Every day I ask myself what I have to do to be a man
Do I have to stand and fight
To prove to everybody who I am
Is that what my life is for
To waste in a world full of war
Tell me why, does it have to be like this
Tell me why, is there something I have missed
Tell me why, I don't understand
When somebody needs somebody
We don't give a helping hand
Tell me why
Tell me why
Tell me why
Just tell me why
Why why, do the tiders run
Why why, do we shoot the gun
Why why, do we never learn
Can someone tell us why we cannot just be freinds
Why Why.
Wednesday, February 18, 2009
অন্তর্দেশে একটি কল
কাজ থেকে যাওয়ার পর আব্বুর টেম্প ডাক্তার এর সাথে কথা বলি বুধবার রাতে। আমাকে আব্বুর হার্টের EKG রেপোর্ট দেখাই। আব্বুর হার্ট কিছুক্ষন নরমাল বিট করে আর কিছুক্ষন ফাস্ট। এই ফাস্ট বিটের কারনে আব্বু নাকি অজ্ঞান হয়ে গিয়েছিল। আব্বুর সুগার এর প্রব্লেম হইনি। এই ফাস্ট বিট যদি তিন সেকেন্ড এর বেশি থাকে তখন উনার হঠাৎ মৃত্যু হতে পারে। আর সেই জন্য আব্বুকে প্রথমে EPS (Electrophysiology Study) করবে যদি নেগেটিভ হয় তাহলে মেডিসিন দিয়ে ঠিক করবে আর পসিটিব হলে ICD (Implantable cardioverter-defibrillator) লাগাতে হবে। সেই জন্য আব্বুকে Consent সাঈন করতে হবে। যদি করতে না চাই তাহলে আমাদের ছেড়ে দিবে। ওদের বলার ছিল বলছে বাকি আমাদের ইচ্ছে করতে চাই নাকি চাইনা।
আব্বুর রুমে ঢুকতেই সবাই আমার দিকে তাকিয়ে থাকে। আমি বললাম নিজেকে এক্তু সামলিয়ে। হে সমস্যা কি? আব্বুকে ভাল করার জন্য যা করতে হবে করব। আব্বু আমার দিকে তাকিয়ে থাকে আমি চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে কথা বলি। আব্বু কিছুতেই রাজি হইনা। বলে আমি ভাল আছি। আমাকে ছাড়তে বল। রাতে বুঝানোর জন্য হাসাপ্তালে সবাই আসে। বড় ভাইয়া, মামা, এমনকি চার বছরের ছোট্ট মেয়ে প্রইতী এসে আব্বুকে বলে যে, "দেখ আমার ভেতরে এক্তা মেসিন আছে। দাদু ভাই আমি ভাল আছি তুমিও ভাল থাকবে।" আব্বু মানতে রাজীনা, একটা মেসিন নিয়ে উনার বেঁচে থাকতে হবে।
বুধবার রাতে আব্বুকে বুঝারনোর জন্য রুম থেকে বের হয়ে ওয়েটিন রুমে বসাই। সাঈন করতে হবে। দুই মিনিট যেতে না যেতেয় আব্বু সক্ত হয়ে যাই, তখনি আব্বু অজ্ঞান হয়ে সক্ত হয়ে যাই, চোখ বন্ধ করে ফেলে কাঁপ্তে কাঁপ্তে, ঘামতে থাকে। আমি চিৎকার করি হেল্প হেল্প হেল্প...নার্স এসে আব্বুকে ধরে, আমি, ছোট্ট ভাই এরফান আব্বুকে ধরে রুমে নিয়ে যাই। বেডে রাখতেই আব্বু চোখ খুলে ফেলে। বলা শুরু করে "কি হইছে আমি ঠিক আছি, আমি ঠিক আছি।" আব্বুকে প্রায় কয়েকজন নার্স এসে ঘিরে ধরে। কি সব লাগাই তারপর আমাদের বল্ল আব্বু নিঃশ্বাস নিচ্ছে উনাকে ICU ইউনিটে নিয়ে যাবে। আমরা দোয়া পড়তে থাকি, আম্মু, আমি, এরফান...আব্বুর বেডকে নার্সরা জোরে ধাক্কা মেরে তাড়াতাড়ি পোঁছাই ICU ইউনিটে। সেখানে আমাদের ঢুকতে দেয়না।
ভাইয়াকে ফোন করি, এরপর ওয়েটিন রুমে অপেক্ষা। ডাক্তার এসে বলে আব্বুকে কালকের মধ্যে EPS & ICD করতে হবে। না হলে হার্টের সমস্যা আরো বারবে। আমরা মত দিয়ে দিলাম। কিন্তু আমাদের মতে কি যায় আসে। ওরা আব্বুকে আবারো জানাই। এতবার রেকুএস্ট করলাম যে আব্বুকে জানায়োনা। কিন্তু ওরা মানেনা। বলে যে এইটা নিয়ম জানাতে হবে। আব্বুকে জানালে পড়ে ভীষন মন খারাপ করে। আমাদের উপর রাগ করে থাকে। কথা বলেনা। আমরা সেইদিন রাত তিনটে পর্যন্ত হাস্পাতালে কাটাই। আম্মুকে অনেক মানিয়ে বাসায় নিয়ে যাই।
বৃহস্পতিবারে সকালে কেউ কাজে যাইনা ওপারেশন করবে তাই। কিন্তু পুরো দিন পার হওয়ার পর সয়তান ডাক্তার এসে বলে যে বৃহস্পতিবারে পারবেনা কারন অনেক ইমারজেন্সি রোগীদের আগে করতে হবে। সরি বলে শুক্রবারের সকালে করবে প্রমিস করে। আমরা আবারো শুক্রবারে এসে অপেক্ষা করি। সকাল আটটাই আব্বুকে নিয়ে যাই। আব্বুর সামনে নরমাল থাকার চেষ্টা করি।
এক ঘন্টা পর বের হয়ে বলে, আব্বুর হার্ট ঠিক আছে। রেসাল্ট নেগেটিভ আব্বুকে ICD করতে হবেনা কিন্তু Pacemaker লাগাতে হবে। যদি বৃহস্পতিবার সকাল একটাই যদি অজ্ঞান না হত তাহলে দিতে হতনা, কিন্তু...আমরা ঠিক আছে বলে আবারো অপেক্ষা শুরু করলাম আরো দু'ঘন্টার জন্য। অপেক্ষার ঘড়ি শেষ হয়ে আসে। ডাক্তার আবার বের হয়ে আমাদের কাছে আসে। আব্বু ভাল আছে। সব ঠিক হয়েছে। কোন সমস্যা নেই। আব্বুর সাথে দেখা করতে দেয়। আব্বু চোখ খুলতেই আমাদের দেখে জিজ্ঞেস করে "আমি কোথায়?" আমরা সবাই হেসে উনাকে বলি এইত আমারদের সাথে। "আমাকে মেসিন লাগাইছে?" বাবা আমরা জানিনা ডাক্তার এর সাথে কথা হইনি। মিথ্যা বলতে হল।
আব্বু কে দু'দিন পরে ছেড়ে দেই। কিন্তু মাঝখানে আব্বুর প্রেসার একদম কমে যাই সুগার অনেক বেড়ে যাই। এই সমস্যা এখনো আছে। আমি জানিনা কি করব। বাসাই আনার পর এক্তু সুস্থ এক্তু অসুস্থ। কেউ জিজ্ঞেস করলে আব্বুকে কেমন আছেন? উত্তরে আব্বু বলে যে কেমন আর? কল বসাইছে। এখন কলের উপর নির্ভর হয়ে চলতে হবে।
আমার বাবা আমাদের পাশে আছে সেই জন্য আল্লাহ কে অনেক অনেক ধন্যবাদ। সবাই দুয়া করছে উনার জন্য। সবার কাছে আমি কৃতজ্ঞ।
Friday, February 06, 2009
আমার বাবা আবারো অসুস্থ হয়ে গেল
বাবাকে ফেলে আমার কাজে আস্তে হচ্ছে। এমন জীবন। অফিসে দু'জন কে ফাইয়ার করে দিল। তাই এমন অবস্থাই অফিসে বসে কাজ করছি। মনত পড়ে আছে বাবার কাছে। সাথে মা আছে। আজ দুপুরে কাজ থেখে এক ঘন্টার ছুঠি নিয়ে বাবাকে দেখে আসি। বাবাকে দেখে ভালো লাগলনা। উনি অনেক দুর্ব্ল হয়ে গেছেন। হাস্পাতালের বেডে বসে চিন্তা করছে আমাদের কথা। আমরা ঘরের পেমেন্ট কেমনে করব যদি চাকরি চলে যাই। চার পাশে ডিপ্রেসন নেমে আসছে। আমি বললাম বাবাকে যা হবার হবে। তুমি চিন্তা করনা। চিন্তা করলে সমস্যার সমাধান হবে? উনাকে বুঝ দিলাম। কিন্তু কার কথা কে শোনে? উনি চুপ হয়ে বসে ছিল আমি যতক্ষন ছিলাম। ডাক্তার আসে...
ডাক্তার এর সাথে কথা বলে জানতে পারলাম বাবাকে আবারও "Cardiac Catheterization" করাবে। এইভাবে কন্ট্রল করে চলার পরও আবার চলে এল সেই স্টেজে। আমার বছরটা শুরু হল কষ্ট আর টেন্সনে। কে জানে কপালে কি আছে। আর কত সহ্য করা যাই?
Friday, January 30, 2009
Wednesday, January 28, 2009
সঞ্জীব দাদার প্রতি অনেক ভালবাসা
গাড়ি চলেনা চলেনা চলেনারে
গাড়ি চলেনা
চড়িয়া মানব গাড়ি
যাইতেছিলাম বন্ধুর বারি
মধ্য পথে ঠেকল গাড়ি উপাই বুঝি নিলেনা
গাড়ি চলেনা চলেনা চলেনারে
গাড়ি চলেনা
মহাজনে যতন করে তেল দিয়েছে টাঙ্কি ভরে
গাড়ি চালাই মন ড্রাইবারে
ভাল মন্দ বুঝেনা
গাড়ি চলেনা
তখন গানটির অর্থ না বুঝে গেয়ে যেতাম। একদিন গানটা শুনা হয় গাড়িতে সেইদিন সাথে ভাবী ছিল। ভাবী জিজ্ঞেস করে গানটার মানে বুঝি কিনা? আমি বলে উঠলাম হে গাড়ির কথা বলেছে। কিন্তু গানটার যে অন্য একটা মানে আছে তা ভাবী বুঝিয়ে দেই। অবাক হয়ে শুনতে থাকি। বিশ্বাস হচ্ছিলনা যে এত বছর পর গানটার প্রকৃত মানে বুঝলাম।
কিন্তু আমার মতে যখন যেই গান আমাদের ভাল লেগে থাকে, তার মানে গানটার অর্থ হয়ত নিজের মত করে অর্থ বুঝেনি বা সাজিয়ে নিতে চাই। তাই আমার মতে একটি গানের পিছনে চার জনের ভিন্ন মতামত থাকে। গানটার লেখক, সুরকার, গিতীকার, এবং আমরা।
সঞ্জীব দাদা বিদায় নিয়েছিলেন আমাদের কাছ থেকে উনিশে নভেম্বর। উনার প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালবাসা রবে যুগ যুগ ধরে।
বৈশাখ ব্লগে পরলাম,কফি হাউজে সঞ্জীব দাদাকে নিয়ে এক স্মরণসভার আয়োজন করেছে এলিফ্যান্ট রোডে। শুভ হোক।
আমি ফিরে পেতে চাই
সেই বৃষ্টি ভেজা সুর
আমি ফিরে পেতে চাই
সাত সুখের সমুদ্র
শুধু একটিবার, একটিবার
তুমি বৃষ্টি ঝরাও ফিরে চাও
শুধু একটিবার, একটিবার
তুমি সপ্ন উরাও ফিরে চাও
আমার সুরের সাথে তোমার সুর মিলাও
তীর হারা এই দুঃসময় সপ্ন ডাক দেই
হাতছানিতে যাই হারিয়ে আধাঁর অচেনায়
আমার গানের সাথে তোমার গান মিলাও
কোন গভীরে ডুবেছিলে কোন সেই মোহনাই
এই সীমানা যাই পেরিয়ে তোমার আঙ্গিনাই
চোখের পলক চোখে কুন্টি একাকার
এমন কিছু সৃতি দিয়ে গেছেন আমাদের যা কখন মুছে যাবেনা। উনি নেই কিন্তু আছে সব সময় আমাদের সাথে। উনার কন্ঠ এখন কানে বাজে। উনার প্রতি অনেক ভালবাসা।
Tuesday, January 27, 2009
বৃষ্টি মানে...
বৃষ্টির মানে সবার কাছে অন্যরকম। বৃষ্টি মানে আমার কাছে আনন্দ, কষ্ট, উল্লাস, গান, কবিতা, ছন্দ, একাকিত্ত, ব্লগ, প্রকৃতি, ওঁ, তাল, উত্তাল, মাতাল, হাসি আরো অনেক অনেক অনেক কিছু যাহা হাজারো বিশেষন ব্যাবহার করলেও ফুরাবেনা...আমার অনেক ভালো লাগা একটা কবিতা, আমার মনে বৃষ্টির ছন্দ তুলে...তাইতো নিজ মনে লিখে যাই আমার ব্লগে বৃষ্টির জয়গান...
প্রাগা আপুনি তোমাকে অনেক ধন্যবাদ।
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি...কেন? কবিতা শুনে বুঝার কথা...
বৃষ্টি মানে
কবিঃ মোফাজ্জেল করিম
আবৃত্তিঃ শিমুল মোস্তফা
বৃষ্টি মানে বুকের ভেতর ঘর্ষিত মাঠ
উলট পালট হালট টালট উপছে ওঠার ভরা কটাল
বৃষ্টি মানে শষ্য ক্ষেতে মিলন সুখে গর্ভধারণ
নিভৃতে তার মনের ভেতর গোলাপ ফোঁটার পরাগায়ন
বৃষ্টি মানে শুভ্র তনু উষ্ণ শীতল পূর্ণিমা চাঁদ
অষ্টপ্রহর পলক বিহীন দেখছি কেবল দেখছি কেবল
বৃষ্টি মানে টেনে টুনে একটি কাঁথায় সহমরণ
বৃষ্টি মানে নষ্ট পেঁচেক টেব গরিয়ে অথয় পুকুর দুঃখ বিলাস
কখনো বা দুঃখ ঝরে টাপুস টুপুস ভীষন গোপন
বৃষ্টি মানে সত্যি করে মন খারাপের প্রাচীন প্রহর
Wednesday, January 21, 2009
Harano diner moto...hariye gechhho tumi
jai na muche, shei sriti, kobita o giti
tobuo dekhi shopno, buni anondo
achi ami seikhanei, nei shudu tumi ~~
Mitali Mukherjeer gane dekchi jadu ache...bah besh anondo lagche. gaanta shuntei khub bhalo lege gelo. eije ekhono shunchi...ganer kotha jini likhechen take onek onek dhonnobad. r obosshoi Mitali didi ke onek shuvechaa unar kontho hridoy chuye gelo na hole ki uporokto 4 ti line milate partam? lol
Singer: Mitali Mukherjeee
Harano diner moto
hariye gechhho tumi
Ferari shukher moto
Paliye gechho tumi...
Janina ki diye ki niye gechho tumi...
Harano diner moto...
Hariye gechho tumi
Tumi to shukh diyechhile
Amar e mon niyechhile
Shob e to firiye nile
Sriti tuku fele gele
Ja kichhu rekhe gechho
Tai niye achhi ami...
Harano diner moto
Hariye gechho tumi...
Ekhono raat jege thaki
Mele rakhi duti ankhi
Shoponer jaal bune dekhi
Shob e michhe shob e faki
Bolona tumi chhara ki niye bachi ami!!!
Harano diner moto
Hariye gechho tumi...
Ferari shukher moto
Paliye gechho tumi
Janina ki diye ki niye gechho tumi...
harano diner moto hariye gechho tumi...
|
Monday, January 12, 2009
Megher Gaye nupur paye nache borosha - Fuad ft. Kona
Singer: Kona
Kotha: Sahan Kobonto
Music: Fuad
Gaanti shuna matro khub bhalo lege gelo. Konar high scale gaite parena jodio. Fuad embed korar chesta koreche joteshto. tobe music ta khub bhalo laglo. ei porjonto onek bar shunlam. koyekti shobdo bujte parlam na music er sathe mishe geche. Kontho ke techno na korle besh bhalo lagto.
Megher Gaye nupur paye nache borosha
Brishti ki tar chonddo jeneche, Srabaon ki tar montro boleche
du hath tule komol sure, dake kuwasha, borosha
du hath tule komol sure, dake kuwasha, vheje borosha...
Chokhe ki tar chaya feleche, hridoyer kache, chowa meleche
kajol dighi, klanto bodhi tuleche je dheu
surer mayai, komol chayai, dekheche ki keu
shopno chokhe tar drissho eke jai vhiru vhiru pai, nache boroshai
du hath tule komol sure, dake kuwasha, vheje borosha...
mone ki tar agol khuleche, adharer kache murti goreche
mughdho chokhe sristy sukher nodi vheje jai
Dheuer tane baner jole meshe mohonai
shopno chokhe tai drissho eke jai vhiru vhiru pai, nache boroshai
du hath tule komol sure, dake kuwasha, vheje borosha...
Megher Gaye nupur paye nache borosha
Brishti ki tar chonddo jeneche, Srabaon ki tar montro boleche
du hath tule komol sure, dake kuwasha, borosha
du hath tule komol sure, dake kuwasha, vheje borosha...
***ganer kotha jodi bhul hoi to shudhriye dile anondito hobo...dhonnobad!
***some photo credit goes to original photographer.
***some of the photos are taken by me and friends.