Tuesday, May 12, 2009
অন্তর মম বিকশিত করো - রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর - মানবতাবাদী কবিতা
অন্তর মম বিকশিত করো
অন্তরতর হে।
নির্মল করো, উজ্জ্বল করো,
সুন্দর কর হে।
জাগ্রত করো, উদ্যত করো,
নির্ভয় করো হে।
মঙ্গল করো, নরলস নিঃসংশয় করো হে।
অন্তর মম বিকশিত করো,
অন্তরতর হে।
যুক্ত করো হে সবার সঙ্গে,
মুক্ত করো হে বন্ধ,
সঞ্চার করো সকল মর্মে
শান্ত তোমার ছন্দ।
চরণপদ্মে মম চিত নিঃস্পন্দিত করো হে,
নন্দিত করো, নন্দিত করো,
নন্দিত করো হে।
অন্তর মম বিকশিত করো
অন্তরতর হে।
শিলাইদহ
২৭ অগ্রাহায়ণ ১৩১৪
কাব্যগ্রন্থঃ গীতাঞ্জলি
রচনা সংখ্যাঃ ৫
Friday, May 08, 2009
ক্যারাম বোর্ড খেলা - Carrom Board
অনেক বছর পর ক্যারাম বোর্ড খেল্লাম ভাইয়ার সাথে। কি যে ভালো লাগলো তা ভাষায় প্রকাশ করা যাবেনা। সব চেয়ে বড় কথা হল আমি সব ভুলে গিয়েছি কিভাবে কি খেলতে হবে সিউর করে মারতে হবে। উফ প্রথম বার খেলতে যেয়ে হিমসিম খেয়ে যাই। এরপর সব ঠিক। যদিও হাত এর তাল ঠিক ছিলনা। প্রথমে ভাইয়া আমাকে গেম দিল। আমার ছিল ২৩ ভাইয়া ২৯ গেম দেই। এরপর আসে আমার পালা। হাহাহা আমি চিন্তাও করতে পারিনা ভাইয়াকে গেম দিব। দিলাম !!!! হুররররররে উনার ছিল ২৮ আমারো ২৮। এখন এমন সময় কিভাবে যে খেলতে হয় ... টেনসন আল্লাহ। একটু এদিক ওদিক হলেই গেম। আমার অবস্থা খারাপ হয়ে যাই। এদিকে ভাইয়া বলে যাই এইবার মিনা দিবে আমাকে গেম। বুঝেছি বুঝেছি...আমি রেগে বেগে লাল হয়ে যাই না ভুল বললাম লাল হব কেমনে বাদামী হয়ে যাই। তো রেড আমার পাল্লাই আর ভাইয়ার এক্তা গুটি হিহিহিহি...কি যে আনন্দ আমার...কি আনন্দ আকাশে বাতাশে। অরে গেম দিয়ে কি য্এ শান্তি। ওমা ভাবলাম খেলা শেষ। কিন্তু ও আবার শুরু করে। পরপর আরো দুটো খেলাম গেম ভাইয়ার কাছ থেকে এক্তা নীলে আর একটা খেলাম চারে। হুম, যা যা তারপরো পারলাম একবার গেম দিতে। ভাইয়ারা প্রায় খেলে। তাহলে শুধু আমার খাওয়ার কথা দেয়ার নই। হিহিহি ক্রেডিট নিচ্ছি। যাক সন্ধ্যা থেকে রাত একটা পর্যন্ত খেলা চলে এরপর ভাবীর হাতের মজার রান্না খেলাম তাও আমার পছন্দের আকনি বিরয়ানী হুম্মম্মম্মম মজাই মজা!!! এখন ভালো ঘুম হবে...পরে কথা হবে ব্লগ আজ এইটুকুই...
শুভ রাত্রি!!!
Saturday, May 02, 2009
Shokal Ashena - Antaheen - Shreya
Movie - Antaheen
Singer - Shreya Ghoshal
======================================
shokal ashena, aaina hashena
janla khola megh, shei bhalobashena
na kichu bhabina, rodh elo kina
snaner jole gaan, ami na tumi na
diner pakhira, chuyeche dana
rater pori aai, bhul thikana
shokal ashena, aaina hashena
ekla khola boi, shei bhalobashena
jagena jagena tar chokh
jagena jagena tar chokh
deke deya tuku amar hok
ochena ei obelai
jagena jagena tar chokh
jagena jagena tar chokh
deke deya tuku amar hok
ochena ei obelai
diner pakhira, chuyeche dana
rater pori aai, bhul thikana
godhuli bhanga gaan, ami na tumi na
shokal ashena, aaina hashena
ekla khola boi, shei bhalobashena
====================================
Gantir shobdo jodi bhul likhe thaki shuddho kore dile bhalo lagbe....dhonnobad...
Tuesday, April 28, 2009
নির্ঝর, ঝরনা, জলোচ্ছ্বাস, ঝর্ঝরিত...
সবার কম বেশি প্রকৃতির প্রতি দুর্বলতা আছে। প্রকৃতির নানা রুপ দেখে আমি নুয়ে পরি। বিধাতার অসীম কারোকার্যের কথা চিন্তা করি। আবার হারিয়ে যাই। অপুর্ব ঝরনা প্রকৃতির অসীম দান। মা বলত এবং বলেন এই হলো পাহারড়র কান্না। কি অদ্ভুত না? পাহাড় কান্না করে আর তাতে আমরা আনন্দ পায়। মন ভরে যাই যত দেখি। কানাডা যাওয়ার পর নাইগ্রা জল্প্রভাত দেখলাম। কোনোটার সাথে কোনোটা তুলনা করবনা। দেশের জলোচ্ছ্বাস অনেক দেখেছি। সবগুলো এক এক রকম সোন্দর্য। আমি আরো দেখতে চাই। সব জলোচ্ছ্বাস অনুভব করতে চাই। নাইগ্রা যেয়ে অনুভব করতে পারিনি। পানি ধরতে পারিনি। অনেক ঠান্ডা ছিল। তবে আমার জীবনে সব নির্ঝরের মাঝে আমি হারিয়ে ছিলাম। আমি জলোচ্ছ্বাসে ঝর্ঝরিত হয়েছিলাম। সেইটুকু পাইনি কানাডাই। অবশ্য আমি জানি আবার যাব যেটা এখন পাইনি তা পেতে হবে। আফটারঅল মিনা বলে কথা। বাকি অনেক ঝরনা দেখার টারগেট আগামিতে...ফ্লিকরে ছবি দিব এরপর আমার ব্লগে লিঙ্ক দিব নাইগ্রা ফ্লস এর।
Shitakundo Waterfalls (Echo Park), Chittagong, Bangladesh
Madhobkunda Falls, Sylhet, Bangladesh
Falling in Love Again, Niagara Falls, Ontario, Canada
Glen Ellis Falls, White Mountain National Forest, New Hampshire
Calf Creek Falls, Grand Staircase-Escalante National Monument, Utah
Christine Falls, Mount. Rainier National Park, Washington
Devil's Throat, Iguassu Falls, Brazil
El Nicho Falls, Sierra de Trinidad, Cuba
Fall Creek Falls State Park, Pikeville, Tennessee
Berry Creek Falls, Big Basin Redwoods State Park, California
Blue Nile Falls, Ethiopia
Alexandra Falls, Northwest Territory, Canada
Sources
Friday, April 24, 2009
Sunday, April 12, 2009
Jhoro batashe Shimul Tulo ure...
ami mone korechilam tushar er shomoi chole geche amar mone korar bishoi na, rahat bollo, or friend circle bolche je ekhon spring time. thanda kome jabe. kintu thanda to kome na borong amar canadar prothom tushar er sathe sakkhat hoye gelo. shei ki thanda. uffff....tushar pora dekhe ami admora hoye giyechilam sheidin. amake to drive korte baron korlo. bollo rasta onek slippary gari control hobena. so tumi ajker moto drive korbena. thik ache ami korlam na kintu bashai boshe dekhte hobe eto shundor tushar porar. ami onek boro coat pore ber hoye pori tushar khawar jonno.
tushar chilo chomotkar....mone hochilo brishtir moto kore tulo jhore porche. oshadharon lagchilo uporer dike takate kintu beshikhon takate parchilam na karon chokh bhore jachilo thanda tulor poroshe. r jokhon janala theke takai uporer dike tokhon mone hoi jeno keu ekjon shimul tulo spray korche r ogulo batasher sathe mishe charpash sadha kore diye jache. nimishe shobkhane sadha hoye gelo. ami to anonde chobi tula shuru kori...
ektu por onnomonoshko hoye jai r bhabi brishtanto meyeti ki ekhon tushar diye anondo mithabe? ekhane je brishti pore sheta ki bhejar moto? ami amar brishti pabo to?
Thursday, April 09, 2009
Monday, March 16, 2009
গায়ে হলুদ...
দেখতে দেখতে আমার বিয়ের সময় চলে এল। গতকাল, মার্চ পনের তারিখ ছিল আমার হলুদ। তবে এইটাকে নাকি হলুদ বলেনা চিটাং ভাষায় বলে "তেলাই"। বিয়ের অনুষ্টান না হওয়ার আগে যে হলুদ দেয়া হয় সেটা শুধু হলুদ এর রাত হয়। আমার মেহেদী রাত হওয়ার কথা ছিল পরে। কিন্তু কাজ থেকে আমাকে "লেইড অফ" করে দিচ্ছে। হাসি পাচ্ছে তাও আমার বিয়ের দিনে। সেই জন্য এখন বন্ধ রাখলাম মেহেদীর অনুষ্টান। আগদ এর পর অনুষ্ঠান এর জন্য অপেক্ষাতে রাখলাম সবাইকে। তবে আশা করছি খুব তাড়াতাড়ি আমার একটা কাজ হয়ে যাবে। যদিও জানি খুবি কঠিন। এখন শুভ চিন্তাই আছি। বাকি দেখি কি হয়।
Friday, March 13, 2009
Boy Singing Beautiful Song ('Tell Me Why').
In my dreams children sing
A song of love for every boy and girl
The sky is blue the fields are green
And laughter is the language of the world
Then I wake and all I see is a world full of people in need
Tell me why, does it have to be like this
Tell me why, is there something I have missed
Tell me why, I don't understand
When somebody needs somebody
We don't give a helping hand
Tell me why
Every day I ask myself what I have to do to be a man
Do I have to stand and fight
To prove to everybody who I am
Is that what my life is for
To waste in a world full of war
Tell me why, does it have to be like this
Tell me why, is there something I have missed
Tell me why, I don't understand
When somebody needs somebody
We don't give a helping hand
Tell me why
Tell me why
Tell me why
Just tell me why
Why why, do the tiders run
Why why, do we shoot the gun
Why why, do we never learn
Can someone tell us why we cannot just be freinds
Why Why.
Wednesday, February 18, 2009
অন্তর্দেশে একটি কল
কাজ থেকে যাওয়ার পর আব্বুর টেম্প ডাক্তার এর সাথে কথা বলি বুধবার রাতে। আমাকে আব্বুর হার্টের EKG রেপোর্ট দেখাই। আব্বুর হার্ট কিছুক্ষন নরমাল বিট করে আর কিছুক্ষন ফাস্ট। এই ফাস্ট বিটের কারনে আব্বু নাকি অজ্ঞান হয়ে গিয়েছিল। আব্বুর সুগার এর প্রব্লেম হইনি। এই ফাস্ট বিট যদি তিন সেকেন্ড এর বেশি থাকে তখন উনার হঠাৎ মৃত্যু হতে পারে। আর সেই জন্য আব্বুকে প্রথমে EPS (Electrophysiology Study) করবে যদি নেগেটিভ হয় তাহলে মেডিসিন দিয়ে ঠিক করবে আর পসিটিব হলে ICD (Implantable cardioverter-defibrillator) লাগাতে হবে। সেই জন্য আব্বুকে Consent সাঈন করতে হবে। যদি করতে না চাই তাহলে আমাদের ছেড়ে দিবে। ওদের বলার ছিল বলছে বাকি আমাদের ইচ্ছে করতে চাই নাকি চাইনা।
আব্বুর রুমে ঢুকতেই সবাই আমার দিকে তাকিয়ে থাকে। আমি বললাম নিজেকে এক্তু সামলিয়ে। হে সমস্যা কি? আব্বুকে ভাল করার জন্য যা করতে হবে করব। আব্বু আমার দিকে তাকিয়ে থাকে আমি চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে কথা বলি। আব্বু কিছুতেই রাজি হইনা। বলে আমি ভাল আছি। আমাকে ছাড়তে বল। রাতে বুঝানোর জন্য হাসাপ্তালে সবাই আসে। বড় ভাইয়া, মামা, এমনকি চার বছরের ছোট্ট মেয়ে প্রইতী এসে আব্বুকে বলে যে, "দেখ আমার ভেতরে এক্তা মেসিন আছে। দাদু ভাই আমি ভাল আছি তুমিও ভাল থাকবে।" আব্বু মানতে রাজীনা, একটা মেসিন নিয়ে উনার বেঁচে থাকতে হবে।
বুধবার রাতে আব্বুকে বুঝারনোর জন্য রুম থেকে বের হয়ে ওয়েটিন রুমে বসাই। সাঈন করতে হবে। দুই মিনিট যেতে না যেতেয় আব্বু সক্ত হয়ে যাই, তখনি আব্বু অজ্ঞান হয়ে সক্ত হয়ে যাই, চোখ বন্ধ করে ফেলে কাঁপ্তে কাঁপ্তে, ঘামতে থাকে। আমি চিৎকার করি হেল্প হেল্প হেল্প...নার্স এসে আব্বুকে ধরে, আমি, ছোট্ট ভাই এরফান আব্বুকে ধরে রুমে নিয়ে যাই। বেডে রাখতেই আব্বু চোখ খুলে ফেলে। বলা শুরু করে "কি হইছে আমি ঠিক আছি, আমি ঠিক আছি।" আব্বুকে প্রায় কয়েকজন নার্স এসে ঘিরে ধরে। কি সব লাগাই তারপর আমাদের বল্ল আব্বু নিঃশ্বাস নিচ্ছে উনাকে ICU ইউনিটে নিয়ে যাবে। আমরা দোয়া পড়তে থাকি, আম্মু, আমি, এরফান...আব্বুর বেডকে নার্সরা জোরে ধাক্কা মেরে তাড়াতাড়ি পোঁছাই ICU ইউনিটে। সেখানে আমাদের ঢুকতে দেয়না।
ভাইয়াকে ফোন করি, এরপর ওয়েটিন রুমে অপেক্ষা। ডাক্তার এসে বলে আব্বুকে কালকের মধ্যে EPS & ICD করতে হবে। না হলে হার্টের সমস্যা আরো বারবে। আমরা মত দিয়ে দিলাম। কিন্তু আমাদের মতে কি যায় আসে। ওরা আব্বুকে আবারো জানাই। এতবার রেকুএস্ট করলাম যে আব্বুকে জানায়োনা। কিন্তু ওরা মানেনা। বলে যে এইটা নিয়ম জানাতে হবে। আব্বুকে জানালে পড়ে ভীষন মন খারাপ করে। আমাদের উপর রাগ করে থাকে। কথা বলেনা। আমরা সেইদিন রাত তিনটে পর্যন্ত হাস্পাতালে কাটাই। আম্মুকে অনেক মানিয়ে বাসায় নিয়ে যাই।
বৃহস্পতিবারে সকালে কেউ কাজে যাইনা ওপারেশন করবে তাই। কিন্তু পুরো দিন পার হওয়ার পর সয়তান ডাক্তার এসে বলে যে বৃহস্পতিবারে পারবেনা কারন অনেক ইমারজেন্সি রোগীদের আগে করতে হবে। সরি বলে শুক্রবারের সকালে করবে প্রমিস করে। আমরা আবারো শুক্রবারে এসে অপেক্ষা করি। সকাল আটটাই আব্বুকে নিয়ে যাই। আব্বুর সামনে নরমাল থাকার চেষ্টা করি।
এক ঘন্টা পর বের হয়ে বলে, আব্বুর হার্ট ঠিক আছে। রেসাল্ট নেগেটিভ আব্বুকে ICD করতে হবেনা কিন্তু Pacemaker লাগাতে হবে। যদি বৃহস্পতিবার সকাল একটাই যদি অজ্ঞান না হত তাহলে দিতে হতনা, কিন্তু...আমরা ঠিক আছে বলে আবারো অপেক্ষা শুরু করলাম আরো দু'ঘন্টার জন্য। অপেক্ষার ঘড়ি শেষ হয়ে আসে। ডাক্তার আবার বের হয়ে আমাদের কাছে আসে। আব্বু ভাল আছে। সব ঠিক হয়েছে। কোন সমস্যা নেই। আব্বুর সাথে দেখা করতে দেয়। আব্বু চোখ খুলতেই আমাদের দেখে জিজ্ঞেস করে "আমি কোথায়?" আমরা সবাই হেসে উনাকে বলি এইত আমারদের সাথে। "আমাকে মেসিন লাগাইছে?" বাবা আমরা জানিনা ডাক্তার এর সাথে কথা হইনি। মিথ্যা বলতে হল।
আব্বু কে দু'দিন পরে ছেড়ে দেই। কিন্তু মাঝখানে আব্বুর প্রেসার একদম কমে যাই সুগার অনেক বেড়ে যাই। এই সমস্যা এখনো আছে। আমি জানিনা কি করব। বাসাই আনার পর এক্তু সুস্থ এক্তু অসুস্থ। কেউ জিজ্ঞেস করলে আব্বুকে কেমন আছেন? উত্তরে আব্বু বলে যে কেমন আর? কল বসাইছে। এখন কলের উপর নির্ভর হয়ে চলতে হবে।
আমার বাবা আমাদের পাশে আছে সেই জন্য আল্লাহ কে অনেক অনেক ধন্যবাদ। সবাই দুয়া করছে উনার জন্য। সবার কাছে আমি কৃতজ্ঞ।